শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে প্রত্যয় সমবায় সমিতির পরিচালক লাপাত্তা, আমানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে প্রত্যয় সমবায় সমিতির পরিচালক লাপাত্তা, আমানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

যশোরের মনিরামপুর উপজেলার হরিনা গ্রামে অবস্থিত প্রত্যয় সমবায় সমিতির পরিচালক প্রশান্ত বিশ্বাস (সেন্টু) গ্রাহকদের আমানতের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে প্রত্যয় সমবায় সমিতি সাধারণ সদস্যদের সঞ্চয় গ্রহণ ও ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে, সমিতির পরিচালক প্রশান্ত বিশ্বাস (সেন্টু) সাধারণ মানুষের আস্থা অর্জন করে অধিক লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়াদি ডিপিএস ও সঞ্চয় প্রকল্পে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করেন।
ভুক্তভোগীদের দাবি, গত ২ জুলাই চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে প্রশান্ত বিশ্বাস বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সমিতির অসংখ্য সদস্য হরিনা গ্রামের সমিতির কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। কয়েকজন সদস্য কান্নায় ভেঙে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একজন নারী সদস্য টাকা ফেরত না পাওয়ার আশঙ্কায় জ্ঞান হারিয়ে ফেলেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রশান্ত বিশ্বাসের বাবা বলেন, “প্রশান্ত চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে ২ জুলাই বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। সে কোথায় আছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।”

ভুক্তভোগীরা জানান, জীবনের সঞ্চিত অর্থ সমিতিতে জমা রেখে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে আমানতের অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত সদস্যদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com