শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রংপুরে চার হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুরে চার হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ

রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তীর পরিবারসহ সারাদেশে হত্যার প্রতিবাদ ও বিচার এবং লোডশেডিং বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের ১নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে কিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি বন্যায় নেপালে শত শত প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিপিবি জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, রেবতী বর্মণ, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ, যোগেশ্বর বর্মণ প্রমুখ।

বক্তারা বলেন, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনাটি দেশ-বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা মানুষকে ভীতির মধ্যে ফেলে দিয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা উচিত। বক্তারা এই হত্যাকাÐ ছাড়াও হত্যার প্রতিবাদ ও বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, সারাদেশে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে লোডশেডিং বন্ধ, গ্যাস-বিদ্যুৎ-সার সরবরাহ নিশ্চিত, কলকারখানায় শ্রমিক ছাঁটাই ও বন্ধের প্রতিবাদ জানান। তারা শিক্ষক পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ন্যায় বিচার ও  সারাদেশে হত্যা বন্ধের জানান বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com