শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

সুজন আলী,   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন।

তিনি উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে নিজের ‘Tula Roy’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। তুলা রাম ওই এলাকার ভবেশ চন্দ্র রায়ের একমাত্র ছেলে।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ২য় স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তুলা রাম মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। এ ছাড়া পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়েও তিনি সমস্যার মধ্যে ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি স্বাভাবিক হতে পারছিলেন না।
বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকেই তিনি মানষিকভাবে ভেঙে পড়েন। এবং তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি সে বিষয়টির কারণে এ ঘটনা ঘটায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাটি শোনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com