নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মানব কল্যাণ যুব উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিমুল রানার দাদি ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমা উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামের বাসিন্দা এবং মরহুম মফিজ উদ্দিন মণ্ডলের সহধর্মিণী ছিলেন। তিনি ওই ইউনিয়নের সাবেক কৃষকদল সভাপতি দুলাল হোসেনের মা।
মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com