শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার; সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির প্রত্যয় পুনর্ব্যক্ত

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার; সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির প্রত্যয় পুনর্ব্যক্ত

 

চট্টগ্রাম জেলা পুলিশ পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম ,রবিবার ০২ আগস্ট ২০২৬ ইং , সীতাকুণ্ড মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার সীতাকুণ্ড থানাধীন বাটিরখীল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক কারবার এবং জননিরাপত্তা বিঘ্নিত করার বিভিন্ন অভিযোগ পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।

পুলিশ সুপার ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মনোযোগসহকারে শুনে উপস্থাপিত প্রতিটি অভিযোগ আইনানুগভাবে তদন্তপূর্বক দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, কোনো অপরাধী, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা আইনভঙ্গকারী ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর, নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো অপরাধ, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি কিংবা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশের জরুরি সেবায় তথ্য প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অপরাধ দমনের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব সমাজ প্রতিষ্ঠায় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com