শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে পুকুর সেচঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এ.কে.এম.মোহাম্মদ আলী,   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে পুকুর সেচঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুর সেচঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মেছেড়া গ্রামের কোনা-মেছেড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত রুহুল আমিন (১৮) ঐ এলাকার হোসেন মিয়ার ছেলে। সে মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী ছিল ৷ স্থানীয় লোকজন জানিয়েছেন, রুহুল আমিন দুপুরে নিজ বাড়িতে বিদ্যুচালিত মর্টার দিয়ে তাদের পুকুর সেচঁতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। পরে বিষয়টি বাড়ির লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com