শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবরোধ শুরুর আগেই গুইমারায় সড়কে আগুন, গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবরোধ শুরুর আগেই গুইমারায় সড়কে আগুন, গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন

ইউপিডিএফ-সমর্থিত ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি শুরুর আগেই খাগড়াছড়ির গুইমারায় সড়কে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার ও অভ্যন্তরীণ যান চলাচল ব্যাহত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে গুইমারা উপজেলার কালাপানি ও বাইল্যাছড়ি জোড়াব্রিজ এলাকায় সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে গভীর রাতে উপজেলার হাফছড়ি এলাকায় সড়কের পাশে কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে রাখা হয়। এতে সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

 

সড়ক সচল করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগ। গুইমারাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি ও ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

হঠাৎ করে গভীর রাতে সড়কে গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি ও আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, উপজেলার হাফছড়ি এলাকায় গাছ কেটে এবং বাইল্যাছড়ি এলাকায় সড়কে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করার চেষ্টা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কের ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে। পাশাপাশি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনী।

সড়ক সচল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com