সোহাগ মিয়া, | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের আব্দুল হাজী গফুর মন্ডল পাড়া কেন্দ্রীয় কবরস্থানে এক ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা ও কবরস্থানের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই উদ্যোগে ৬০টি সুপারি গাছের চারা রোপণ করা হয়।

পুরো কর্মসূচিতে সার্বিক আর্থিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় সমাজসেবক ও প্রবাসী আয়নাল শেখ।
এলাকাবাসী জানান, প্রবাসী আয়নাল শেখ প্রতিনিয়ত এলাকার নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এর আগেও তিনি এই কেন্দ্রীয় কবরস্থানের সীমানা প্রাচীর (দেওয়াল) নির্মাণের জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান দেন এবং দাফন ও অজুর সুবিধার্থে টিউবওয়েল স্থাপন করে দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com