আব্দুস সালাম মোল্লা। | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক ব্যক্তিকে মারধর করে জোরপূর্বক বিষাক্ত পদার্থ সেবন করিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে নিহতের স্ত্রী বাদী হয়ে চরভদ্রাসন থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করা হয় এবং জোর করে বিষাক্ত পদার্থ সেবন করিয়ে হত্যার চেষ্টা বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চর হাজীগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে নিহত ইউসুফ আলী একটি ভিডিও বক্তব্য দিয়ে যান। ওই ভিডিওতে তিনি দাবি করেন, ১ আগস্ট রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে জুলহাস তাকে জানান যে শামীম ডাকছেন। পরিচিত হওয়ায় তিনি চর হাজীগঞ্জ বাজারে বশির মেম্বারের বাড়ির সংলগ্ন পদ্মা নদীর তীরে বালুর স্তুপের পাশে যান। সেখানে পৌঁছানোর পর শামীম তাকে বলেন, “সেই ঘটনা তুই প্রকাশ করলি কেন?”—এ কথা বলেই তাকে মারধর শুরু করা হয়। এরপর সেখানে উপস্থিত আরও পাঁচ-ছয়জন তাকে বেধড়ক মারধর করে এবং জোড়পূর্বক ঘাস মারার ঔষুধ সেবন করায় বলে সোশ্যাল মিডিয়া ভিডিও বক্তব্যে প্রদান করে।
ভিডিওতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের কাছ থেকে কোনোভাবে ছুটে এসে রাস্তার ধারে পৌঁছালে ইউনুস খালাশির ছেলে তাকে উদ্ধার করে চর হাজীগঞ্জ বাজারে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ইয়াসমিন ও শামীমের মা নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত ঘটাতে পারে বলে এলাকায় অনেকই ধারণা করছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ সফর আলী জানান,নিহতর স্ত্রী চরভদ্রাসন থানায় একটা অভিযোগ দিয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।
এলাকাবাসী ও সুশীল সমাজসহ নিহতের স্ত্রী জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com