সোহাগ মিয়া, | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১০ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ১নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দৌলতদিয়ায় রাজনৈতিক তৎপরতা ও গণসংযোগ শুরু হয়েছে। এর অংশ হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল হালিম ফকিরের উদ্যোগে গত ০৬ নভেম্বর ২০২৬ রোজ শুক্রবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
যদু ফকির পাড়াস্থ প্রার্থীর নিজ বাসভবনে আয়োজিত এই প্রথম নির্বাচনী মতবিনিময় সভায় এলাকার সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও বিশাল উপস্থিতিতে সভার প্রাঙ্গণটি মুহূর্তেই এক জনস্রোতে রূপ নেয়।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় প্রার্থী আব্দুল হালিম ফকির উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও আধুনিক দৌলতদিয়া ইউনিয়ন গঠনের বিভিন্ন রূপরেখা তুলে ধরে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। সভার শেষ পর্যায়ে এলাকার শান্তি, শৃঙ্খলা ও প্রার্থীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com