শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“প্রকল্পের ৪ লক্ষ টাকা আত্মসাৎ ” খবরটি ভিত্তিহীন : ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“প্রকল্পের ৪ লক্ষ টাকা আত্মসাৎ ” খবরটি ভিত্তিহীন : ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান

“ধোপাডাঙ্গা ইউনিয়নে এডিবি ও ওয়ান পার্সেন্টের ৪ লক্ষ টাকা আত্মসাৎ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হওয়ায় বিবৃতি দিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ইং তারিখে একটি অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধম্যে সংবাদটি প্রকাশিত হয়।

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল জানান, “প্রকাশিত সংবাদে যে তথ্য ও অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতাবর্জিত। অত্র ইউনিয়নের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং নিজস্ব তহবিলের (ওয়ান পার্সেন্ট) আওতায় বরাদ্ধকৃত অর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র মোতাবেক যথাযথ নিয়মে ও স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়িত প্রকল্পসমূহের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হয়েছে।
এখানে অনিয়ম বা দূর্নীতির আশ্রয় নেওয়ার কোন প্রশ্নই আসেনা। এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এমন একটি স্বচ্ছ প্রক্রিয়াকে বিতর্কিত করতে কোনো প্রকার সরেজমিন তদন্ত ছাড়াই কিংবা দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য না নিয়েই একপেশে তথ্যের ভিত্তিতে এই বিভ্রান্তিকর সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করেছে।”

বিবৃতিতে তিনি এই বিভ্রান্তিকর ও অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের প্রতি অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com