শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে ধানের গোলা-খড়ির মাচা থেকে ২১৫০ কেজি সার উদ্ধার, জরিমানা ১ লাখ টাকা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে ধানের গোলা-খড়ির মাচা থেকে ২১৫০ কেজি সার উদ্ধার, জরিমানা ১ লাখ টাকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ধানের গোলা, গোয়ালঘর ও খড়ির মাচা থেকে ৪২ বস্তায় ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় সারের সংকট না থাকলেও একটি অসাধু চক্র সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে—এমন তথ্য পায় প্রশাসন। গোয়েন্দা সংস্থার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইসলামপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে বেলাল মিয়া এবং রমিজ উদ্দিনের ছেলে মানিক উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে তাদের বসতবাড়ির গোয়ালঘর, খড়ির মাচা ও ধানের গোলা তল্লাশি করে ৪২ বস্তায় মোট ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়।

এর মধ্যে ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার রয়েছে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, “লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।”

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “উপজেলায় সার বিতরণ প্রক্রিয়ার ওপর পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কেউ যাতে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেলতে বা অবৈধভাবে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।”
স্থানীয় কৃষকরা বলছেন, অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী জেল-জরিমানার মতো কঠোর শাস্তি নিশ্চিত করা হলে এ ধরনের প্রবণতা কমবে। এতে প্রকৃত কৃষকেরা সহজেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com