মাসুদ রায়হান | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
টানা কয়েক দিনের বর্ষণ এবং ভবদহ এলাকার ডায়ের খাল সুইস গেট দিয়ে পানি সরানোর ফলে যশোরের মনিরামপুর উপজেলার আসাননগর গ্রামে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে গ্রামের ১০৮টি পরিবারের প্রায় ৭ থেকে ৮ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে দেখা যায়, গ্রামের একমাত্র পাকা সড়কটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। ফলে গ্রামের বাসিন্দাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক ঘর থেকে অন্য ঘরে যেতে অনেকেই বাঁশের সাঁকো ব্যবহার করছেন। জরুরি প্রয়োজনে শিশু, নারী ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পানিবন্দী গ্রামবাসীর অভিযোগ, টানা বর্ষণের পাশাপাশি ভবদহের ডায়ের খাল সুইস গেট দিয়ে পানি সরানোর কারণে গ্রামটি জলাবদ্ধ হয়ে পড়েছে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তাদের।

এদিকে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। স্কুল-কলেজগামী ছেলে-মেয়েদের প্রতিদিন কোমরসমান পানি মাড়িয়ে কিংবা ভিজে ভিজে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এতে যেমন তাদের দুর্ভোগ বাড়ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com