আব্দুস সালাম মোল্লা। | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসন ঘাট মালিকদের উদাসীনতা:লাইভ জ্যাকেট বিহীন ওনিরাপত্তাহীন অতিরিক্ত যাত্রী পারাপারের দুর্ঘটনা আশঙ্কায় আন্তজেলা দোহার উপজেলার মৌনট এবং চরভদ্রাসন উপজেলার আন্তজেলা
গোপালপুর ঘাটের ঘাট মালিকদের উদাসীতায়এবং সন্ধ্যার অনেক পরেএবং নৌপুলিশকে ইনফরমেশন না দিয়ে ও স্পিডবোট যাত্রীকে লাইফ জ্যাকেট নাপড়া অবস্থায় যাতায়াত করছে ।
কয়েক বছর আগে ইউএনও অফিসের নিয়ন্ত্রনে ঘাটটি সরকারি খাস কালেকশন চলাকালে স্পিডবোট যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট পড়া বাধ্য বাধকতা ছিল। উপজেলা প্রশাসন থেকে খাস কালেকশন এর তথ্যটা আবেদন করেও পাওয়া যায়নি। এবছরে স্থানীয় নেতৃবৃন্দরা মিলে ঘাটটি ইজারা নেওয়ার পর লাইফ জ্যাকেট ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে ওঅতিরিক্ত যাত্রী বোঝাই নিরাপত্তায়হীন পদ্মা নদী পারাপার হচ্ছেন যাত্রীরা।
বুধবার উক্ত ঘাট ইজারাদার বাবুল শিকদারকে জিজ্ঞেস করলে তিনি জানান, “ ঘাটের প্রত্যেকটি স্পিডবোটে লাইফ জ্যাকেট রাখা আছে। যাত্রীরা লাইফ জ্যাকেট চাইয়্যা না পড়লে আমরা কি করবো”।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করলেও বদলিজনিত কারনে তিনি মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
জানা যায়, শ্রাবনের উত্তাল তরঙ্গ, বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের মধ্যে লাইফ জ্যাকেট ছাড়া খোলা ষ্পিডবোটে পদ্মা নদী পারাপার হচ্ছেন যাত্রীরা। গাদাগাদা করে বসিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মার কড়াল স্রোতেরওউত্তাল ঢেউয়ের নিরাপত্তাহীন চরম ঝুঁকিতে যাত্রীরা পারাপার হচ্ছে । বড় ষ্পিডবোটে যাত্রী ধারন ক্ষমতা ১৪ জন থাকলেও বহন করা হচ্ছে ১৯ জন যাত্রী। যাত্রী প্রতি আগে ভাড়া ছিল ১৫০ টাকা ঘাটের চৌহদী বৃদ্ধি করে কম ডাক নিয়ে ১৫০টাকার স্থলে ১৮০ টাকা নেওয়া হচ্ছে।
একই ঘাট দিয়ে বেশী ঝুঁকি নিয়ে লঞ্চে পদ্মা নদী পারাপার হচ্ছে যাত্রীরা।
পর্যাপ্ত বয়া ছাড়া আনফিট লঞ্চে অর্ধঘন্টা পর পর পারাপার হচ্ছেন শত শত যাত্রী। ঘাট কর্তৃপক্ষের অনিহা ও উদাসিনতার কারনে পদ্মা নদীর উত্তাল তরঙ্গের মধ্যে পর্যাপ্ত বয়া ছাড়াই যাত্রীরা পারপার হচ্ছেন পদ্মা নদী ।
এ ঘাটের অনিয়ম সম্পর্কে গোপালপুর ও মৈনট আন্তঃজেলা ঘাটের সাবেক ইজারাদার ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার জানান, “২০২২ সালে আমরা ঘাটটি ইজারা নিয়েছিলাম ৮ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব দিয়ে। সেই ঘাট স্থানীয় কিছু নেতাকর্মীরা ঢাকার বিভাগীয় কমিশনার অফিসের সাথে গোপনে আতাত করে মাত্র ৭০ লাখ টাকা দিয়ে ইজারা চৌহদীওবেশীভাড়া বৃদ্ধি করছে। তিনি আরওজানান, দেশে পদ্মা সেতু চালু হওয়ার পর এ ঘাটে যাত্রী চাপ একটু কমে গিয়েছিল এখন আবার সরগরম হয়েছে। ফলে উক্ত ঘাটে প্রায় তিন বছর ইউএনও অফিসের মাধ্যমে খাস কালেকশন করা হয়েছে। কিন্তু ২০২৫ সালে ঘাটের সর্বশেষ ও সর্বোচ্চ দরদাতা ছিলেন তিনি। তারপরও ২০২৬ সালে অর্থাৎ চলতি বছরে ঢাকার কমিশনার অফিস আমাদের কাউকে না জানিয়ে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগে স্থানীয় কিছু নেতৃবৃন্দর সাথে গোপনে আতাত করে রহস্যজনক কারনে মাত্র ৭০ লাখ টাকায় ঘাটটি ইজারা দিয়েছেন। ঘাট ইজারা প্রদানের আগে কোনো প্রচার-প্রচারনা বিহীন ইজারায় সরকারি বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। রাজস্ব আদায়ের লক্ষ্যে এ ঘটনা তদন্ত করে আইনানুগ় ব্যবস্থা নেওয়ার দাবি জানান । এ বছরে উপজেলার গোপালপুর ও মৈনট ঘাটটি ইজারা প্রদান পদ্ধতি মোটেও বৈধ হয়নি বলে তিনি দাবী তোলেন”।
বুধবার উক্ত ঘাটের স্পিডবোট ড্রাইভার হারুন মোল্যাকে জিজ্ঞেস করলে সে জানায় “ লাইফ জ্যাকেট আমাদের স্পিডবোটের ড্রয়ারে রাখা আছে। প্রয়োজন হলে বের করবো”।
লাইভ জেকেট পরার বাধ্যতার ব্যাপারে চাপ দেওয়া হয় কিনা এর কোন সদ উত্তর দেননি।
৯ইজুনমৈয়ন টু গোপালপুর ঘাটে স্পিড বোট চলাচলে অবস্থায় চর ঝাউকান্দাএলাকায় ডাকাত দলের হামলায় হামলা স্পিড বোট চালক গুরুতর আহত হন।ডাকাত দলের হামলায় যাত্রীদের টাকা ওমোবাইল এবংস্পিড বোটের ইঞ্জিন লুট হলে ঘাট মালিকদের উদাসীন্যতায় অদ্যাবধি ডাকাতি ঘটনায় থানায় কোন ডায়েরী ভুক্ত করিনি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com