শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লার বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফখরুল ইসলাম   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লার বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

 

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ২নং আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল হাশেম সরকার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে বাড়ির উঠান থেকে মাসুদ পারভেজ মিঠু (৩৪) ও শাহাদাত হোসেন (৩২)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই বাড়ির বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে মো. আতিক হোসেন (৩০)-এর কাছ থেকে ৩৪৩ পিস এবং নাছিমা আক্তার (৬০)-এর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মাসুদ পারভেজ মিঠু (৩৪), শাহাদাত হোসেন (৩২), মো. আতিক হোসেন (৩০) ও নাছিমা আক্তার (৬০)।
এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মো. মতিউর রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com