শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে আইনশৃঙ্খলা নিয়ে জনমনে উদ্বেগ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে আইনশৃঙ্খলা নিয়ে জনমনে উদ্বেগ

যশোরের মণিরামপুরে সাম্প্রতিক সময়ে চুরি, গরু চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। কোথাও কোথাও স্থানীয়রা রাত জেগে পাহারা দিচ্ছেন।

গত তিন মাসে উপজেলা ও পৌরসভা এলাকায় অর্ধশতাধিক চুরি ও বিভিন্ন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও অনেক ঘটনায় দৃশ্যমান তদন্ত বা দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি।
ভোজগাতী ইউনিয়নের বেগারীতলা, জামতলা, পৌরসভার তাহেরপুর, জুড়ানপুর, বিজয়রামপুর, দুর্গাপুর ও কামালপুরসহ বিভিন্ন এলাকায় চুরি ও গরু চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি বেগারীতলা এলাকায় কয়েকটি চুরির পর স্থানীয়রা নিজেদের নিরাপত্তায় রাত জেগে পাহারা শুরু করেছেন।
এদিকে অবৈধ দখল, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেও কাঙ্ক্ষিত পদক্ষেপ না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়দের কেউ কেউ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, “আমরা এসব বিষয়ে কাজ করছি। গোয়েন্দা পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে জানানো হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. সম্রাট হোসেন বলেন, “আইনশৃঙ্খলা কমিটির সভায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিরন্তর কাজ করছি।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com