এ.কে.এম.মোহাম্মদ আলী, | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুর সেচঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মেছেড়া গ্রামের কোনা-মেছেড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত রুহুল আমিন (১৮) ঐ এলাকার হোসেন মিয়ার ছেলে। সে মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী ছিল ৷ স্থানীয় লোকজন জানিয়েছেন, রুহুল আমিন দুপুরে নিজ বাড়িতে বিদ্যুচালিত মর্টার দিয়ে তাদের পুকুর সেচঁতে গেলে অসাবধানতাবশত সে বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। পরে বিষয়টি বাড়ির লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com