রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সুহেল।
নির্বাচনে অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্রের রাজনগর প্রতিনিধি কে এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ সারাবেলার রাজনগর প্রতিনিধি কামরান আহমদ।
ফলাফল ঘোষণার পূর্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানি খান, প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, আব্দুল আজিজ, আবু রাইয়ান শাহীন, বর্তমান সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেলসহ অন্যরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com