শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো জানে আলম

চট্টগ্রাম প্রতিনিধি :   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো জানে আলম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম-মনোনীত প্যানেলকে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ায় আইইবির নির্বাচন পরিচালনা কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে এ্যাব চট্টগ্রাম।

এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যদের উদ্দেশে একটি ধন্যবাদপত্র পাঠানো হয়েছে। নবনির্বাচিত কমিটির পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো জানে আলম।

চিঠিতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমের ফলে প্রকৌশলীরা একটি উৎসবমুখর, অবাধ ও স্বচ্ছ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

চিঠিতে আরও বলা হয়, কমিটির পরিচালনায় নির্বাচনে প্রকৌশল সমাজের যে রায় প্রতিফলিত হয়েছে, তা আগামী দিনে আইইবিকে আরও গতিশীল ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের কাজে নবনির্বাচিতদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com