কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন গ্রোসারি প্রতিষ্ঠান ‘হোল ফ্রুট মার্কেট’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির দুই স্বত্বাধিকারী রাহেল আহমেদ ও শাজাহান মোহাম্মদের উদ্যোগে গড়ে ওঠা এই মার্কেটের উদ্বোধনকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
ওয়ারেন সিটির ৪২৩৯, ১২ মাইল রোডে অবস্থিত মার্কেটটিতে রয়েছে মাছ, মাংস, তাজা শাকসবজি, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার। ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ এবং প্রতিদিনের কেনাকাটাকে আরও সহজ করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানানো হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় রিবন কাটিং সেরিমনি, হালকা খাবার, বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।
এছাড়া উদ্বোধনী প্রচারণার অংশ হিসেবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ উপহার। যার মধ্যে রয়েছে একটি নতুন ২০২৭ মডেলের হোন্ডা কার, ২৫০ ডলারের কেনাকাটা করলে থাকছে এই গাড়ি জেতার সুযোগ।
স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কেনাকাটার চাহিদা পূরণের পাশাপাশি নতুন এই প্রতিষ্ঠানটি এলাকার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মিশিগানের ওয়ারেনে নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ ও উৎসাহ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com