শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুর উপজেলার তাহেরপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে তিন দিনব্যাপী ১৬তম বাৎসরিক শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) শুরু হওয়া এ পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) দর্পণ বিসর্জন ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে।

পূজার প্রথম দিন থেকেই আশ্রমে ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটে। তিন দিনব্যাপী আয়োজনে ছিল পূর্বাহ্ণ ও মধ্যাহ্ন পূজা, পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ, অপরাহ্ণ পূজা, সন্ধ্যারতি ও মাঙ্গলিক সংগীত পরিবেশনা। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আশ্রমজুড়ে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশের।
আশ্রম পরিচালনা কমিটির সহসভাপতি ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত বলেন,শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শ ও বাণী তুলে ধরে বলেন, ‘ঈশ্বর লাভই মনুষ্যজীবনের মূল উদ্দেশ্য। দরিদ্র ও দুর্বল মানুষের মধ্যে শিবজ্ঞানে সেবা করতে হবে। পরহিতের ব্রত নিয়ে মানবকল্যাণে জীবন উৎসর্গ করাই প্রকৃত ধর্ম।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি তপন কুমার ভট্টাচার্য বলেন, প্রতিবছরের মতো এবারও আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে মা জগদ্ধাত্রীর পূজা সম্পন্ন হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
তিন দিনব্যাপী এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সন্দ্বীপ মুখার্জি, উপাধ্যক্ষ সমীর হালদার,সঞ্জয় মল্লিক,তরুন কান্তি হালদার বাপন, গোবিন্দ ঘোষ, অজয় মুখার্জি, আনন্দ কুমার দেবনাথ,সনজীত চ্যাটার্জি, নয়ন চ্যাটার্জি প্রমূখ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com