শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শুরু হলো তিন দিনব্যাপী মিনি বিশ্ব এজতেমা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শুরু হলো তিন দিনব্যাপী মিনি বিশ্ব এজতেমা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড় এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় সমাবেশকে ঘিরে জেলাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রথম দিনেই জুমার নামাজে অংশ নিতে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাতেই ইন্দোনেশিয়া থেকে আসা বিদেশি জামাতের সাথীরা বয়ান করেন। আগামী রোববার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।

আজ জুমার নামাজের পর বয়ান করবেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। এ ছাড়া মাগরিবের নামাজের পর বয়ান করার কথা রয়েছে মুফতি মনির বিন ইউসুফের। ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করছেন।

ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে পলাশবাড়ী থানার তাবলিগ জামাতের সাথী মামুনুর রশীদ ও আহসান হাবীব জানান, নিরাপত্তার স্বার্থে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত পাহারার ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা থেকে আসা জামাতের সাথী অধ্যাপক সাইদ উজ্জামান খান মামুন বলেন, “আলহামদুলিল্লাহ, জেলা ইজতেমায় অংশ নিতে পেরে ভালো লাগছে।”

আয়োজকরা জানান, মুসল্লিদের সুবিধার্থে মাঠ প্রস্তুত ও প্যান্ডেল নির্মাণের পাশাপাশি অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। জেলার সাতটি উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও লক্ষাধিক মুসল্লি এই ইজতেমায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা সংস্থার নজরদারি জোরদার করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com