ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টার মধ্যে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকা থেকে তেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল ওই এলাকায় ফুটপেট্রোল (পায়ে হেঁটে টহল) পরিচালনা করছিল। এ সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দিলে চালক ও সংশ্লিষ্টরা দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যান। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত পথে ভারত থেকে এসব তেল পাচার করে এনে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। জব্দকৃত অলিভ অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ জানান, জব্দকৃত মালামাল সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং প্রকৃত মালিকানা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আরও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান রোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com