শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ

সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এই উপলক্ষে আজ বৃহপতিবার ​বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান উপলক্ষে প্রাণিসম্পদ দুদিন ব্যাপী মেলায় মোট ২৮টি প্রদর্শনী স্টল বসানো হয়। এর মধ্যে ছিল উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি স্টল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস স্টল, পোষা পাখির স্টল এবং উন্নত জাতের কুকুর ও বিড়ালের স্টল। পাশাপাশি মেলায় দুম্বা, দেশি ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শনী দর্শনার্থী ও খামারিদের নজর কাড়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com