ডেক্স রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগানে বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং বিএডিসির সাবেক ১৩ ডিস্ট্রিক্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন তালুকদার ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, অশালীন ও অসম্মানজনক পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান। একই সঙ্গে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন গিয়াস উদ্দিন তালুকদার বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সংগঠনের সহসভাপতি অপরেশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার। কিন্তু সেই স্বাধীনতার নামে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা, পারিবারিক সম্মান ও ব্যক্তিগত জীবনে আঘাত করার অধিকার কারও নেই। ব্যক্তিগত আক্রমণ, অপমান এবং কুরুচিপূর্ণ বক্তব্য কোনো সভ্য ও সুস্থ সমাজের মূল্যবোধ হতে পারে না।
সংগঠনের নেতৃবৃন্দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন ব্যক্তির সম্মান ও মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকেও হুমকির মুখে ফেলে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গিয়াস উদ্দিন তালুকদার শুধু চট্টগ্রাম কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি সকলের প্রিয় একজন ব্যক্তি। তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এ ধরনের অসম্মানজনক পোস্ট প্রকাশের অভিযোগ অত্যন্ত নিন্দনীয় বলে মনে করে সংগঠনটি।
এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন গিয়াস উদ্দিন তালুকদার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামিত এন্ড সাজিদ কুরবানি হাউসের স্বত্বাধিকারী মো ইসলাম
টুনুর কথিত আপত্তিকর পোস্টের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহত্তর চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, শালীনতা ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে ব্যক্তিগত আক্রমণ, পারিবারিক মর্যাদাহানি ও সামাজিক বিদ্বেষ ছড়ানোর অভিযোগকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করে সংগঠনটি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, ব্যক্তিগত মর্যাদা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com