শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাতক স্বৈরশাসকদের ফেরার ইতিহাস নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাতক স্বৈরশাসকদের ফেরার ইতিহাস নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট সরকারপ্রধানের দেশে ফিরে আসার কোনো ইতিহাস নেই। তাই কথিত ওই সরকার দেশে ফিরবে এবং দেশের মানুষ তা গ্রহণ করবে-এমন আশা করা বা স্বপ্ন দেখা ঠিক হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর খাল খনন কর্মসূচির কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জে এই খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর ও উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই পানিসম্পদ প্রতিমন্ত্রী আজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com