কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিম এর মিশিগানে আগমন উপলক্ষে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে গত ২২ নভেম্বর ২০২৬ রোববার সন্ধ্যা ৬ টায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল লতিফ বাবুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হেলাল।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আক্তার হোসেন মাসুক।
অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, মনাফ আহমেদ বাবুল, ফিটজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি ড. খাজা শাহাব আহমেদ, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ,কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আব্দুর রহিম, কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন, জৈন্তাপুর ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও চিটাগাং ইউনিভার্সিটি এলমুনাই সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান। সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিম তাঁর বক্তব্যে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান গোয়াইনঘাটবাসীর অ্যাম্বাসেডর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি সংগঠনের ইতিবাচক ও প্রশংসনীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, মোঃ কামাল আবেদীন, মফিজুর রহমান,মোঃ হেলাল আবেদীন, কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, আলিম আহমেদ, ওলিউর রহমান ও আবুল হাসনাত রতন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুর রাশিদ কাপ্তান, মাস্টার মঈন উদ্দিন, মুস্তাক আহমেদ, মুস্তাক আহমেদ মুক্তা, শাহাদাত হোসেন মিন্টু, খালেদ আহমেদ, সালেহ রাজেল, মনজুরুল করিম তুহিন, আরমানি আসাদ, আব্দুর রহমান, শহীদ আহমেদ, ফরিদ উদ্দিন, ফয়জুর রহমান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিমের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচারব্যবস্থার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিমের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে ছিল গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট, গোয়াইনঘাট সমাজ কল্যাণ পরিষদ, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন, কোম্পানীগঞ্জ সমিতি, কানাইঘাট এসোসিয়েশন, জৈন্তাপুর ওয়েলফেয়ার মিশিগান ও ভয়েস অব মিশিগান ইউএসএ- শফিক রেহমান।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান, আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন, জয়নাল উদ্দিন, হরমুজ আলী, বেলাল উদ্দিন মাষ্টার, মঈন আহমেদ, নঈম আহমেদ, মোঃ জালাল আবেদীন, সালমান আহমেদ, মোঃ মুসা, মোঃ ফাহিম প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় তিনি সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান সেলিমকে অভিনন্দন জানিয়ে এবং অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে, অনুষ্ঠানে আগত সকল অতিথি নৈশভোজে অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com