শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

​মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের প্রত্যয়ে যশোরের মণিরামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী সভায় মিলিত হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. মাশুক শাহরিয়ারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “প্রাণিসম্পদ খাত এখন আর কেবল পারিবারিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। খামারিদের সঠিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে মণিরামপুরের খামারিরাও অচিরেই বিশ্ববাজারে মাংস ও দুগ্ধজাত পণ্য রপ্তানিতে বড় ভূমিকা রাখবে।”
​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ বলেন, “দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই। প্রান্তিক খামারিদের যেকোনো প্রশাসনিক ও কারিগরি প্রতিবন্ধকতা দূর করতে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।”
​স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার খামারিদের উদ্দেশ্যে বলেন, “রপ্তানিমুখী খামার গড়তে হলে নিরাপদ ও রোগমুক্ত পশুপাখি উৎপাদনের কোনো বিকল্প নেই। খামারিদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা ও ভ্যাকসিন পৌঁছে দিতে প্রাণিসম্পদ দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।”
​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মণিরামপুর থানার ওসি আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা খান আক্তার হোসেন, মহিলা এমপির প্রতিনিধি বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস ও খামারি প্রভাষক সঞ্জয় দেবনাথ।

​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, বিএনপি নেতা সন্তোষ স্বর, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com